জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ : বরিশাল রেঞ্জ ডিআইজি

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৫ ২০২০, ০৮:৪০
  • 806 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৫ ২০২০, ০৮:৪০
  • 806 বার পঠিত
জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ : বরিশাল রেঞ্জ ডিআইজি

ঝালকাঠি প্রতিনিধি ॥ জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, কোনভাবেই জঙ্গিদের মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। পাশাপাশি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছে পুলিশ। পুলিশকে সব ধরণের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান ডিআইজি। মঙ্গলবার সকাল ১১টায় ঝালকাঠি শহরের স্টেশন রোডে বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ডিআইজি বলেন, ঝালকাঠিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবসময়ই ভাল থাকে। এখানের বাসিন্দারা পুলিশের কাছে সহযোগিতা করে। তাই আমি প্রথমেই ঝালকাঠি দিয়ে সব অনুষ্ঠানের সূচনা করে থাকি। এ সুনাম ধরে রাখতে হবে। এখানের সংসদ সদস্য আমির হোসেন আমু একজন গুণী মানুষ। তিনি দেশের প্রবীণ রাজনীতিবিদ। এ বয়সেও তিনি মানুষের সেবা করে যাচ্ছেন, এটা ঝালকাঠিবাসীর সৌভাগ্য।

 

ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, পৌর মেয়র ও আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদার, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি পিপি আবদুল মান্নান রসুল ও প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত। সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠির
অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, কাজী ছোয়াইব, এম এম মাহমুদ হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন ও সদর থানার
ওসি খলিলুর রহমান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581