ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলি উল্টে কিশোর নিহত

  • আপডেট টাইম : অক্টোবর ০১ ২০২০, ০৬:৪৪
  • 787 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ০১ ২০২০, ০৬:৪৪
  • 787 বার পঠিত
ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলি উল্টে কিশোর নিহত

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলি উল্টে কিশোর আসিফ হাওলাদার নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি সদর উপজেলার বৈদারাপুর এলাকায় ইট বোঝাই ট্রলি উল্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসিফ হাওলাদার নলছিটি উপজেলার প্রতাপ গ্রামের মোহাম্মদ আলী হোসেন হাওলাদারের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, নলছিটি উপজেলার প্রতাপ গ্রাম থেকে ইট বোঝাই করে একটি ট্রলি নিয়ে চালক সাইদুল হোসেন (১৬) ও তাঁর সহযোগী প্রতিবেশী আসিফ হাওলাদার রাজাপুরের দিকে যাচ্ছিল। বৈদারাপুর এলাকায় ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই আসিফের মৃত্যু হয়।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রলি চালক ঘটনার পর থেকে পলাত রয়েছে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581