নলছিটিতে পারিবারিক পুষ্টি বাগান করে চাহিদা পূরণ করছে নারীরা

  • আপডেট টাইম : অক্টোবর ০২ ২০২০, ০৫:৩০
  • 752 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ০২ ২০২০, ০৫:৩০
  • 752 বার পঠিত
নলছিটিতে পারিবারিক পুষ্টি বাগান করে চাহিদা পূরণ করছে নারীরা

ঝালকাঠি ॥
ঝালকাঠির নলছিটিতে ৩২০টি পারিবারিক পুষ্টি বাগান করে চাহিদা পূরণ করছেন নারীরা। নারীদের স্বাবলম্বি করা ও পুষ্টি চাহিদা পূরণের জন্য বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগানের উদ্যোগ নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আজ শুক্রবার সকালে উপজেলার ভৈবরপাশা ও সিদ্ধকাঠি ইউনিয়নের ১০টি পারিবারিক পুষ্টি বাগান পরিদর্শন করে কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান। তিনি নারীদের পরিশ্রমে গড়ে তোলা পুষ্টি বাগান ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।
নলছিটি উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি জানান, বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান করার জন্য নলছিটির ৩২০টি পরিবারকে সবজির বীজ ও নগদ টাকা দেওয়া হয়েছে। প্রতিটি বাগানে লাউ, শষা, কুমড়া, বরবটি, করলাসহ নানা ধরণের সবজি থাকবে। এতে বছরজুড়ে তারা পুষ্টির চাহিদা পূরণ করতে পারবে। পাশাপশি বিক্রি করে নিজেদের স্বাবলম্বি করতে পারবেন নারীরা।
উপজেলার আমিরাবাদ গ্রামের রুনু বেগম বলেন, আমার বাড়ির উঠানে পাঁচটি বেডে বিভিন্ন ধরণের সবজির চাষ করেছি। কৃষি বিভাগ আমাকে সবজির বীজ ও নগদ টাকা দিয়েছে। পারিবারিক পুষ্টি বাগান নামে একটি প্রকল্পের আওতায় এটি করা হয়েছে। আমাদের পরিবারের চাহিদা মিটিয়ে বাগানে উৎপাদিত সবজি বাইরেও বিক্রি করা যাবে। এতে আমার পরিবারের পুষ্টি পূরণ হবে এবং আমি লাভবানও হবো।
কৃষি সচিবের সঙ্গে পারিবারিক পুষ্টি বাগান পরিদর্শন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী, বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন, ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফজলুল হক, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন ও নলছিটি উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493