ঝালকাঠিতে শেখ রাসেল স্মৃতি হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : অক্টোবর ০৩ ২০২০, ০৫:৫৭
  • 783 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ০৩ ২০২০, ০৫:৫৭
  • 783 বার পঠিত
ঝালকাঠিতে শেখ রাসেল স্মৃতি হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি ॥
ঝালকাঠিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শেখ রাসেল স্মৃতি হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে স্থানীয় আকলিমা-মোয়াজ্জেম ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় যুব উন্নয়ন বয়েজ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শরীফ ফুড এন্ড ফ্লাওয়ার ইন্ডাস্ট্রিজ। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু। বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার বিপুল সংখ্যক দর্শক গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা উপভোগ করেন। স্থানীয় দশরত্ম একতা সংঘ নামে একটি ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টে দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানের মোট ১৮টি দল অংশ নেয়। খেলাশেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে একটি ফ্রিজ ও টেলিভিশন পুরস্কার তুলে দেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. কামাল শরীফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581