সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

  • আপডেট টাইম : অক্টোবর ০৫ ২০২০, ০৬:১৪
  • 835 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ০৫ ২০২০, ০৬:১৪
  • 835 বার পঠিত
সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি ॥
নোয়াখালীসহ সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ৭১ এর চেতনা নামে একটি সেচ্ছাসেবী সংগঠন মানববন্ধনের আয়োজন করে। এতে শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, সামাজিক, সেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। মানববন্ধন থেকে নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের পর ভিডিও করে ফেসবুকে ভাইরাল করার তীব্র নিন্দা জানানো হয়। এ ঘটনাসহ দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও ধর্ষণকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্কাস সিকদার, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সাংবাদিক দুলাল সাহা, সাংবাদিক কে এম সবুজ, জেলা উদীচী শিল্পগোষ্ঠীর সভাপতি গোলাম সাঈদ খান, দুরন্ত ফাউন্ডেশনের সভাপতি তাসিন অনিক মৃধা, ৭১ এর চেতনার সভাপতি গোপাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক সৈয়দা মাহফুজা মিষ্টি, সহসভাপতি আনজুম রিমন, রক্ত কনিকা ফাউন্ডেশনের সদস্য লুৎফুন্নাহার ঐশি, স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থার সদস্য শান্তা ইসলাম, জেলা ছাত্রলীগের যুগ্মসম্পাদক উজ্জল মজুমদার, দুরন্ত ফাউন্ডেশনের কর্মশালা বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক শিক্ষার্থী সৈয়দা ফাতিমা মিঠি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581