৪ লাখ জরিমানা করে ২ লাখের রসিদ, সেই এসিল্যান্ডকে বদলি - The Barisal

৪ লাখ জরিমানা করে ২ লাখের রসিদ, সেই এসিল্যান্ডকে বদলি

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৫ ২০২১, ০০:১৯
  • 1054 বার পঠিত
৪ লাখ জরিমানা করে ২ লাখের রসিদ, সেই এসিল্যান্ডকে বদলি
সংবাদটি শেয়ার করুন....

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটায় চার লাখ টাকা জরিমানা করে দুই লাখ টাকার রসিদ দেয়ার ঘটনায় অভিযুক্ত ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমিত সাহাকে বরগুনার তালতলী উপজেলায় বদলি করা হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) বিভাগীয় কার্যালয়ের সহকারী কমিশনার রিফাত আরা মৌরির সই করা এক আদেশে বিষয়টি জানানো হয়। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) থেকে এসিল্যান্ড সুমিতকে নতুন কর্মস্থলে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
গত ২৫ জানুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত কাঁঠালিয়া উপজেলার বড় কাঁঠালিয়া গ্রামে মেসার্স ত্বোহা ব্রিকস ফিল্ডে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড সুমিত সাহা। সেখানে অনিয়মের অভিযোগে চার লাখ টাকা জরিমানা করে দুই লাখ টাকার রসিদ দেন বলে অভিযোগ ওঠে।

অভিযানের সময় ভাটার অন্যতম মালিক মো. এনামুল হকের শ্বশুর হাবিবুর রহমান ও কর্মচারী মফিজুলকে আটক করা হয়। পরে চার লাখ টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হলেও জরিমানার রসিদে দুই লাখ টাকা লেখা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নিরাপরাধ আওয়ামীলীগ নেতাকর্মীদের হয়রানী করা বরিশাল-৫ আসন আমার পিতার জন্মস্থান এ আসন কারো দসবুজ মুন্সির জানাযায় মজিবর রহমান সরোয়ারকৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাবর্তমান অন্তর্বর্তী সরকার আরও ১-২ বছর থাকবে : আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন চার শিক্ষকপ্রজ্ঞাপন প্রত্যাখান, আন্দোলন চালিয়ে যাবেন এএমপিওভুক্ত শিক্ষকদের ৫% বাড়ি ভাড়া বৃদ্ধি করে তুরস্ক থে‌কে অত্যাধুনিক দূরপাল্লার আকাশ প্রপুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ শিক্ষকদএমপিওভুক্ত শিক্ষকদের লং মার্চে পু‌লি‌শি বাধভাঙলো মাউশি, হচ্ছে পৃথক দুই অধিদপ্তরআন্দোলনরত শিক্ষকদের হটাতে সাউন্ড গ্রেনেড নিতারেক রহমান সুস্থ আছেন