ঝালকাঠিতে সন্তানের অত্যাচার থেকে রক্ষা পেতে এক মায়ের আকুতি

  • আপডেট টাইম : মার্চ ০৮ ২০২১, ০৪:০০
  • 1071 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ০৮ ২০২১, ০৪:০০
  • 1071 বার পঠিত
ঝালকাঠিতে সন্তানের অত্যাচার থেকে রক্ষা পেতে এক মায়ের আকুতি

ঝালকাঠিতে সৎ ছেলে ও তার স্ত্রীর দেয়া মিথ্যা মামলা-হয়রানি এবং অপপ্রচার থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছেন মা রোকেয়া বেগম। সোমবার বেলা ১১টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলার রাজাপুরের আদার্শপাড়া এলাকার বাসিন্দা রোকেয়া বেগম জানান, তার স্বামী পুলিশের অবসরপ্রাপ্ত হাবিলদার রফিজ উদ্দিন তালুকদারের মৃত্যুর পর সৎ ছেলে মিজানুর রহমান মাসুম ও তার স্ত্রী নাসিমা বেগম সহায়-সম্পত্তি দখল করতে একের পর এক মিথ্যা মামলা ও হয়রানি-নির্যাতন করছে তাকে।

তিনি আরো জানান, তিন ১৯৮৫ সালে সাব-কবলা দলিল মূলে ঝালকাঠির রাজাপুরে ২৭ শতাংশ সম্পত্তি ক্রয় করে সেখানে টিনসেড বিল্ডিং নির্মান করে স্বামী-সন্তান নিয়ে বসবাস করে আসছেন। পরবর্তীতে তার স্বামীও একই মৌজায় ও খতিয়ানে পৃথক ৩০ শতাংশ সম্পত্তি ক্রয় করেন। পরবর্তীতে ১৯৯৭ সালে রোকেয়া বেগমের দুই ভাইয়ের কাছে সাড়ে ৯ শতাংশ জমি বিক্রি করেন রফিজ উদ্দিন তালুকদার। রফিজ উদ্দিনের মৃত্যুর পর বাকি সাড়ে ২০ শতাংশ সম্পত্তিসহ রোকেয়া বেগমের নিজের ক্রয়কৃত ২৭ শতাংশ জমিও সৎ ছেলে মাসুম ও তার স্ত্রী নাসিমা বেগম দখলের চেষ্টা চালায়। পরে দখলে ব্যর্থ হয়ে তারা রোকেয়া বেগমের চার ছেলের ও দুই শিক্ষক ভাই নুরুল হক হাওলাদার ও এনামুল হক হাওলাদারের বিরুদ্ধে চাঁদাবাজি, সহিংসতাসহ একাধিক মামলা দায়ের করে একের পর এক হয়রানি-নির্যাতন চালাতে শুরু করে।

বয়স্ক দুই ভাই ও ছেলেমেয়ের জীবনের নিরাপত্তহীনতায় প্রতি মূহূর্ত আতঙ্কে দিন কাটাচ্ছেন বলেও সংবাদ সম্মেলনে জানান রোকেয়া বেগম। এ অবস্থা থেকে মুক্তি পেতে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে রোকেয়া বেগমের ভাই নুরুল হক হাওলাদার ও এনামুল হক হাওলাদার এবং ছেলে মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493