মাঝনদীতে ফেরিতে আগুনে পুড়ল ৫ ট্রাক ও পিকআপ - The Barisal

মাঝনদীতে ফেরিতে আগুনে পুড়ল ৫ ট্রাক ও পিকআপ

  • আপডেট টাইম : এপ্রিল ০৭ ২০২১, ২১:৩৭
  • 824 বার পঠিত
মাঝনদীতে ফেরিতে আগুনে পুড়ল ৫ ট্রাক ও পিকআপ
সংবাদটি শেয়ার করুন....

মেঘনা নদী‌তে কলমীলতা না‌মে এক‌টি ফে‌রি‌তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪-৫টি মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান পু‌ড়ে গে‌ছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভো‌রের দি‌কে ভোলা সদর উপজেলার ভোলার চর ও লক্ষ্মীপুর জেলার ম‌তিরহাট সীমানার মাঝামা‌ঝি মেঘনা নদী‌তে এ ঘটনা ঘ‌টে।

আগুন নিয়ন্ত্রণে কাজ কর‌ছে ফায়ার সা‌র্ভিস ও নৌ পু‌লিশ সদস্যরা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহ‌তের খবর পাওয়া যায়‌নি।

ভোলার ই‌লিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন পাল জা‌গো নিউজ‌কে জানান, লক্ষ্মীপুরের মজু‌চৌধুরী ঘাট থে‌কে মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান নি‌য়ে ভোলার ই‌লিশা আস‌ছিল ফে‌রি‌টি। ভোলার চর ও ম‌তিরহাট সীমানার মাঝামা‌ঝি মেঘনা নদী‌তে আস‌লে আগুন ধরে যায়। ‌

ফে‌রি‌তে থাকা এক‌টি কক‌সি‌টের পিকআপ ভ্যান থে‌কে আগু‌নের সূত্রপাত। এতে মুহূর্তের ম‌ধ্যে আগুন‌ ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। সকাল সোয়া ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৪-৫টি মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান পু‌ড়ে গে‌ছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নিরাপরাধ আওয়ামীলীগ নেতাকর্মীদের হয়রানী করা বরিশাল-৫ আসন আমার পিতার জন্মস্থান এ আসন কারো দসবুজ মুন্সির জানাযায় মজিবর রহমান সরোয়ারকৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাবর্তমান অন্তর্বর্তী সরকার আরও ১-২ বছর থাকবে : আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন চার শিক্ষকপ্রজ্ঞাপন প্রত্যাখান, আন্দোলন চালিয়ে যাবেন এএমপিওভুক্ত শিক্ষকদের ৫% বাড়ি ভাড়া বৃদ্ধি করে তুরস্ক থে‌কে অত্যাধুনিক দূরপাল্লার আকাশ প্রপুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ শিক্ষকদএমপিওভুক্ত শিক্ষকদের লং মার্চে পু‌লি‌শি বাধভাঙলো মাউশি, হচ্ছে পৃথক দুই অধিদপ্তরআন্দোলনরত শিক্ষকদের হটাতে সাউন্ড গ্রেনেড নিতারেক রহমান সুস্থ আছেন