বাউফলে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে মামলা - The Barisal

বাউফলে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম : মে ২৯ ২০২১, ০৭:৩২
  • 726 বার পঠিত
বাউফলে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে মামলা
সংবাদটি শেয়ার করুন....

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি >> পটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস আবদুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোয়ারা বেগমসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ এনে গত ৩ মে পটুয়াখালী জজ আদালতে মামলাটি দায়ের করেন সাইদুর রহমান নামের এক অভিভাবক। মামলার অন্যান্য আসামীদের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম রাজা রয়েছেন। বিচারক রেনেসা খান আগামী ১৭ জুনের মধ্যে আসামীদেরকে জবাব দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনাকালীন বিদ্যালয়ে সভা সমাবেশ নিষিদ্ধ থাকলেও সভাপতি ক্ষমতার প্রভাব খাঁটিয়ে তার পছন্দের ব্যক্তিকে প্রধান শিক্ষক নিয়োগের জন্য ম্যানেজিং কমিটির সভা আহবান করেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম রাজা এই দুর্যোগকালীন সভা করার আপত্তি জানালেও তিনি তা কর্নপাত করেননি। বরং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উপস্থিতি ছাড়াই তিনি ১১ এপ্রিল সভা করে ধর্মীয় শিক্ষককে নিয়োগ প্রক্রিয়াসহ সাচিবিক দায়িত্ব প্রদান করেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজুলেশন খাতা না দেয়ায় সভাপতি বাজার থেকে নতুন রেজুলেশন খাতা ক্রয় করে সভা করেন। সভাপতির খামখেয়ালীপনার কারনে এখন বিদ্যালয়ে ২ জন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সভাপতির খামখেয়ালীপনায় সায় না দেয়ায় সাধারণ শিক্ষকদের বাসায় ডেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়েছেন। এসব অনৈতিক কাজ থেকে বিরত থাকার জন্য ১৮ এপ্রিল ওই বিদ্যালয়ের অভিভাবক সাইদুর রহমান ম্যানেজিং কমিটির সভাপতি মনোয়ারা বেগমকে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। ওই নোটিসের জবাব না দেয়ায় সাইদুর রহমান মামলাটি দায়ের করেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নিরাপরাধ আওয়ামীলীগ নেতাকর্মীদের হয়রানী করা বরিশাল-৫ আসন আমার পিতার জন্মস্থান এ আসন কারো দসবুজ মুন্সির জানাযায় মজিবর রহমান সরোয়ারকৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাবর্তমান অন্তর্বর্তী সরকার আরও ১-২ বছর থাকবে : আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন চার শিক্ষকপ্রজ্ঞাপন প্রত্যাখান, আন্দোলন চালিয়ে যাবেন এএমপিওভুক্ত শিক্ষকদের ৫% বাড়ি ভাড়া বৃদ্ধি করে তুরস্ক থে‌কে অত্যাধুনিক দূরপাল্লার আকাশ প্রপুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ শিক্ষকদএমপিওভুক্ত শিক্ষকদের লং মার্চে পু‌লি‌শি বাধভাঙলো মাউশি, হচ্ছে পৃথক দুই অধিদপ্তরআন্দোলনরত শিক্ষকদের হটাতে সাউন্ড গ্রেনেড নিতারেক রহমান সুস্থ আছেন