পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণুর পথ বদলাতে রকেট ছুড়তে চায় চীন

  • আপডেট টাইম : জুলাই ০৮ ২০২১, ০৬:৫৭
  • 860 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০৮ ২০২১, ০৬:৫৭
  • 860 বার পঠিত
পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণুর পথ বদলাতে রকেট ছুড়তে চায় চীন

পৃথিবীর কক্ষপথের দিকে এগিয়ে আসা একটি গ্রহাণুর পথ বদলাতে রকেট ছোড়ার প্রস্তাব দিয়েছেন চীনের গবেষকেরা।

চীনের ন্যাশনাল স্পেস সায়েন্স সেন্টারের বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী পৃথিবীর কক্ষপথ থেকে গ্রহাণুটি অনেক দূরে সরিয়ে দিতে চাইলে চীনের তৈরি ২৩টি লং মার্চ ৫ রকেট ছুড়তে হবে।

গবেষকদের চোখ ‘বেনু’ নামের একটি গ্রহাণুতে। ৭ দশমিক ৮ কোটি টনের গ্রহাণুটি আগামী ১৫০ বছরে পৃথিবীর কক্ষপথের ৭৫ লাখ কিলোমিটারের মধ্যে আসবে। শুনতে খুব একটা উদ্বেগজনক মনে না হলেও শঙ্কামুক্ত হতে পারছেন না গবেষকেরা। কারণ, বেনু যে পাথরে তৈরি, তা পৃথিবীতে আঘাত হানলে বড় ধরনের ক্ষতি করতে পারে।

গবেষকদের হিসাব অনুযায়ী, পৃথিবীকে বেনু আঘাত করবে, সে আশঙ্কা ২ হাজার ৭০০ বারের মধ্যে ১ বার। তবে আঘাত হানলে এতটাই ক্ষয়ক্ষতি হতে পারে যে বিজ্ঞানীরা সে ঝুঁকি নিতে চাচ্ছেন না।

লং মার্চ ৫ রকেট দিয়ে গ্রহাণুর পথ বদলানোর প্রস্তাবটি এসেছে জ্যোতির্বিজ্ঞান জার্নাল ইকারাসে প্রকাশিত একটি গবেষণাপত্রে। এমন গবেষণাপত্র অবশ্য এটাই প্রথম নয়।

পরীক্ষামূলকভাবে দুটি গ্রহাণুর কক্ষপথ বদলাতে চলতি বছরের কোনো একসময় স্বয়ংক্রিয় নভোযান পাঠানোর কথা রয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার।
এমনকি পৃথিবীর কাছাকাছি এলে বেনু গ্রহাণুর জন্যও সম্ভাব্য সমাধান ভেবে রেখেছে যুক্তরাষ্ট্র।

তবে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নিতে অন্তত ২৫ বছর লেগে যাবে, খরচও বেশি। অন্যদিকে চীনের প্রস্তুতিপর্বের জন্য বছর দশেকের কথা বলা হচ্ছে।

কোনো কোনো বিজ্ঞানী পারমাণবিক অস্ত্রের সাহায্যে গ্রহাণুগুলো ধ্বংস করে দেওয়ার প্রস্তাব করেছেন। তবে তাতে বড় ঝুঁকি আছে। কারণ, গ্রহাণু ভেঙে দিলে ছোট ছোট কণাও পৃথিবীতে আঘাত হানতে পারে। এর চেয়ে বরং অনেকগুলো রকেট ছোড়াই বেশি যুক্তিযুক্ত।

বেনুর নমুনা সংগ্রহের জন্য নাসা এরই মধ্যে নভোযান পাঠিয়েছে। অসিরিস-রেক্স নামের মহাকাশযানটির ২০২৩ সালে পৃথিবীতে ফেরার কথা রয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581