হেলমেট না পরায় পুলিশ কর্মকর্তাকে ২০ টাকা জরিমানা - The Barisal

হেলমেট না পরায় পুলিশ কর্মকর্তাকে ২০ টাকা জরিমানা

  • আপডেট টাইম : জুলাই ০৮ ২০২১, ০৭:১১
  • 748 বার পঠিত
হেলমেট না পরায় পুলিশ কর্মকর্তাকে ২০ টাকা জরিমানা
সংবাদটি শেয়ার করুন....

ঝালকাঠির নলছিটিতে হেলমেট না পরে মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হওয়ায় এক পুলিশ কর্মকর্তাকে ২০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার নলছিটি উপজেলা নিবার্হী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার এ জরিমানা করেন।

ওই পুলিশ কর্মকর্তা হলেন নলছিটি থানার এসআই মো. জাহাঙ্গীর হোসেন।

জানা গেছে, একটি সরকারি দায়িত্ব পালন শেষে এসআই জাহাঙ্গীর হোসেন মোটরসাইকেলযোগে থানায় ফিরছিলেন। এ সময় তার মাথায় হেলমেট ছিল না। শহরের চৌমাথায় পৌঁছলে ভ্রাম্যমাণ আদালত তাকে থামান। হেলমেট না থাকায় তাকে ২০ টাকা জরিমানা করেন।

একই দিন ভ্রাম্যমাণ আদালত শহরের বিভিন্ন স্থানে করোনায় কঠোর লকডাউন অমান্য করায় অপর ৩২ ব্যক্তিকে জরিমানা করেছেন।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, একজন পুলিশ কর্মকর্তাকে হেলমেট না থাকায় জরিমানা করা হয়েছে। এছাড়া ৩৩ জনকে ২৪টি মামলায় জরিমানা করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নিরাপরাধ আওয়ামীলীগ নেতাকর্মীদের হয়রানী করা বরিশাল-৫ আসন আমার পিতার জন্মস্থান এ আসন কারো দসবুজ মুন্সির জানাযায় মজিবর রহমান সরোয়ারকৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাবর্তমান অন্তর্বর্তী সরকার আরও ১-২ বছর থাকবে : আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন চার শিক্ষকপ্রজ্ঞাপন প্রত্যাখান, আন্দোলন চালিয়ে যাবেন এএমপিওভুক্ত শিক্ষকদের ৫% বাড়ি ভাড়া বৃদ্ধি করে তুরস্ক থে‌কে অত্যাধুনিক দূরপাল্লার আকাশ প্রপুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ শিক্ষকদএমপিওভুক্ত শিক্ষকদের লং মার্চে পু‌লি‌শি বাধভাঙলো মাউশি, হচ্ছে পৃথক দুই অধিদপ্তরআন্দোলনরত শিক্ষকদের হটাতে সাউন্ড গ্রেনেড নিতারেক রহমান সুস্থ আছেন