সুন্দরী ফলে ছেয়ে গেছে কুয়াকাটার সৈকত - The Barisal

সুন্দরী ফলে ছেয়ে গেছে কুয়াকাটার সৈকত

  • আপডেট টাইম : জুলাই ২৯ ২০২১, ০৬:৪৭
  • 748 বার পঠিত
সুন্দরী ফলে ছেয়ে গেছে কুয়াকাটার সৈকত
সংবাদটি শেয়ার করুন....

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি॥ হঠাৎ করে দূর থেকে তাকালে মনে হবে যেন পুরো সৈকত লাল গালিচা দিয়ে ঢেকে দিয়েছে। কিন্তু না। সুন্দরবনের সুন্দরী ফলগুলোতে ছেয়ে গেছে গোটা সৈকত। গত কয়েক দিন ধরে সাগরের পানি তোরে তীরে ভেসে আসছে রাশি রাশি সুন্দরী গছের ফল।
স্থনীয় সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগর বেশ কয়েদিন ধরে উত্তাল রয়েছে। বাতাসের চাপ ও পানির তোরে সুন্দরবনের থেকে এ ফলগুলো ভেসে এসে দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকতে এগুলো বিচ্ছিন্ন ভাবে পরে রয়েছে। কেউ কেউ এগুলোকে কুড়িয়ে নিয়ে যাচ্ছে। তবে বন বিভাগকে এ বীচগুলো সংগ্রহ করার দাবী জানীয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা কে এম বাচ্চু বলেন, কয়েক দিন ধরে এই ফলগুলোতে পুরো সৈকত ছেয়ে গেছে। জোয়ারের সময় পানিতে ভাসে। আর ভাটার সময় সৈকতে পড়ে থাকে। তাবে তার ধারনা এগুলো সুন্দরবন থেকে ভেসে এসেছে।
কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল খালেক বলেন, কুুয়াকাটার জিরো পয়েন্টে পূর্ব ও পশ্চিম পাশে অসংখ্য সুন্দরী ফল পরে রয়েছে।
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হোসেন হাওলাদার বলেন, পার্শ্ববর্তী সুন্দর বন থেকে প্রতি জোয়ারে এ ফলগুলো সৈকতে ভেসে আসছে। বর্তমানে প্রচুর পরিমানে সুন্দরী ফল সৈকতে পরে রয়েছে। তবে করোন পরিস্থিতে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ভ্রমনে নিষেধাজ্ঞা থাকায় নেই কোন পর্যটক বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নিরাপরাধ আওয়ামীলীগ নেতাকর্মীদের হয়রানী করা বরিশাল-৫ আসন আমার পিতার জন্মস্থান এ আসন কারো দসবুজ মুন্সির জানাযায় মজিবর রহমান সরোয়ারকৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাবর্তমান অন্তর্বর্তী সরকার আরও ১-২ বছর থাকবে : আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন চার শিক্ষকপ্রজ্ঞাপন প্রত্যাখান, আন্দোলন চালিয়ে যাবেন এএমপিওভুক্ত শিক্ষকদের ৫% বাড়ি ভাড়া বৃদ্ধি করে তুরস্ক থে‌কে অত্যাধুনিক দূরপাল্লার আকাশ প্রপুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ শিক্ষকদএমপিওভুক্ত শিক্ষকদের লং মার্চে পু‌লি‌শি বাধভাঙলো মাউশি, হচ্ছে পৃথক দুই অধিদপ্তরআন্দোলনরত শিক্ষকদের হটাতে সাউন্ড গ্রেনেড নিতারেক রহমান সুস্থ আছেন