২ লঞ্চের পাল্লা ॥ িিবষখালী চরে উঠে গেল যাত্রীবাহী লঞ্চ!

  • আপডেট টাইম : আগস্ট ১৩ ২০২১, ০৬:২৪
  • 886 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ১৩ ২০২১, ০৬:২৪
  • 886 বার পঠিত
২ লঞ্চের পাল্লা ॥  িিবষখালী চরে উঠে গেল যাত্রীবাহী লঞ্চ!

রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা অভিযান-১০ ও শাহরুখ-২ লঞ্চ পাশাপাশি পাল্লা দিয়ে বরগুনা যাচ্ছিল। চলতে চলতে ঝালকাঠির রাজাপুরে এসে শাহরুখ-২ লঞ্চকে পাশ কাটিয়ে পেছনে ফেলে যাওয়ার সময় অভিযান-১০ লঞ্চটি বিষখালী নদীর চরে উঠে যায়। এতে লঞ্চে থাকা ৪৩৪ জন যাত্রী চরম দুর্ভোগে পড়েন। বৃহস্পতিবার রাত সোয়া ৩টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়ন চরপালট গুচ্ছগ্রাম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

লঞ্চে থাকা যাত্রীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা অভিযান-১০ ও শাহরুখ-২ লঞ্চ পাশাপাশি চালিয়ে পাল্লা দিয়ে বরগুনা যাচ্ছিল। ঘটনাস্থলে এসে শাহরুখ-২ লঞ্চকে পাশ কাটিয়ে পেছনে ফেলার সময় অভিযান-১০ লঞ্চটি পালটের ডুবোচরে উঠে যায়। অনেক চেষ্টা করেও লঞ্চটি নামানো যায়নি। লঞ্চ কর্তৃপক্ষ যাত্রীদের জন্য ব্যবস্থা করবে বলে সময়ক্ষেপণ করতে থাকে। পরে সকাল হলে যাত্রীরা যে যার মতো করে নিজ নিজ খরচে তাদের গন্তব্যে চলে যান।

অভিযান-১০ এর মাস্টার মো. মাসুদ আলম জানান, জোয়ারের পানিতে নদী ও চর একই রকম ছিল। কিছু বুঝে উঠার আগেই লঞ্চটি ডুবোচরে উঠে যায়। যাত্রীদের ভাড়ার টাকা ফেরত দিয়ে সকালে ট্রলার ভাড়া করে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493