এবার সম্প্রচারে ফিরলো স্টার জলসাও

  • আপডেট টাইম : অক্টোবর ১৭ ২০২১, ০৩:৪২
  • 923 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ১৭ ২০২১, ০৩:৪২
  • 923 বার পঠিত
এবার সম্প্রচারে ফিরলো স্টার জলসাও

জি বাংলার সম্প্রচার শুরুর একদিন পর বাংলাদেশে সম্প্রচারে ফিরেছে স্টার জলসাও। বিজ্ঞাপনমুক্ত স্টার জলসা সম্প্রচার করা হচ্ছে, কোনো প্রোমোও দেখাচ্ছে না। গতকাল শনিবার রাত থেকে চ্যানেলটির সম্প্রচার শুরু হয়েছে।

বিজ্ঞাপনমুক্ত বিদেশি চ্যানেল সম্প্রচারে সরকারের কড়াকড়ির মধ্যে ১ অক্টোবর কেব্‌ল অপারেটর ও ডিটিএইচ বাংলাদেশে সব বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়। এর মধ্যে ১৪ দিন বন্ধ থাকার পর ক্লিন ফিড চ্যানেল হিসেবে প্রথম সম্প্রচারে আসে জি বাংলা। আর ১৫ দিন পর সম্প্রচারে এলো স্টার জলসা। চ্যানেল দুটি বাংলাদেশের দর্শকদের একটি অংশের কাছে বেশ জনপ্রিয়। চ্যানেলে প্রচারিত সিরিয়ালগুলো দেখে থাকেন অনেক

জি বাংলা বিজ্ঞাপনের সময় চ্যানেলের অন্য অনুষ্ঠানের প্রোমো দেখাচ্ছে। তবে স্টার জলসা প্রোমোও দেখাচ্ছে না। বিজ্ঞাপন বিরতির সময় একটি ঘোষণা দিয়ে রাখছে। সেখানে লেখা রয়েছে, ‘সম্মানিত গ্রাহক, বিজ্ঞাপন বিধিনিষেধের জন্য বিজ্ঞাপন সম্প্রচার বন্ধ রয়েছে। বিজ্ঞাপন বিরতি শেষে অতি শিগগিরই আমরা মূল অনুষ্ঠানে ফিরে আসছি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5481

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5481