বিষখালী নদীতে ভেসে উঠল লাশ

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৭ ২০২১, ০৮:০২
  • 769 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৭ ২০২১, ০৮:০২
  • 769 বার পঠিত
বিষখালী নদীতে ভেসে উঠল লাশ

ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের নাপিতেরহাট এলাকায় বিষখালী নদীতে এক ব্যক্তির লাশ ভেসে উঠেছে। সোমবার সকালে লাশটি ভেসে ওঠে। খবর পেয়ে সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন ঝালকাঠির জেলা প্রশাসক জোহর আলী। তিনি জানান, নদীতে এক পুরুষের অর্ধগলিত লাশ ভাসতে দেখে স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

জেলা প্রশাসক জানান, প্রাথমিকভাবে লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, লাশটি সুগন্ধা নদীতে লঞ্চে আগুনের ঘটনায় নিখোঁজ কোনো যাত্রীর হতে পারে।

ঝালকাঠি সদর থানার এসআই নুরুল ইসলাম জানান, লাশটি উদ্ধারের পর লঞ্চঘাট এলাকায় নিয়ে সেখানে অপেক্ষমাণ কয়েকজন স্বজনকে শনাক্তের জন্যে দেখানো হয়। তবে পরিচয় শনাক্ত হয়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর। গায়ে কালো গেঞ্জি ও পেটে পোড়া দাগ রয়েছে। পেটে পোড়া দাগ থাকায় নিহত ব্যক্তি অভিযান-১০ লঞ্চের যাত্রী ছিলেন বলে বলে ধারণা করা হচ্ছে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, উদ্ধার লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493