১০০ শিক্ষার্থী পেল বিদ্যানন্দের শিক্ষাবৃত্তি - The Barisal

১০০ শিক্ষার্থী পেল বিদ্যানন্দের শিক্ষাবৃত্তি

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০২ ২০২২, ০৫:৫৯
  • 668 বার পঠিত
১০০ শিক্ষার্থী পেল বিদ্যানন্দের শিক্ষাবৃত্তি
সংবাদটি শেয়ার করুন....

দরিদ্র ১০০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১০০ শিক্ষার্থীর মাঝে এই বৃত্তি দেওয়া হয়।

বুধবার দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমির হলরুমে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যানন্দের কার্যনির্বাহী সদস্য মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, প্রধান আলোচক ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. হালিমা বেগম এবং বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

অনুষ্ঠানে জানানো হয়, শিক্ষা প্রসারের লক্ষ্যে প্রতি বছর বিদ্যানন্দ শিক্ষা বৃত্তি প্রোগ্রাম করে থাকে। এরই ধারাবাহিকতায় ২০২১ সালে সারা দেশ ব্যাপী হাজার হাজার শিক্ষার্থীর পাঠানো আবেদন থেকে বরিশাল জোনে বাছাইকৃত ১০০ শিক্ষার্থীর মাঝে এই বৃত্তি তুলে দেওয়া হয়েছে।

শিক্ষাবৃত্তি হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে নগদ পাঁচ হাজার টাকার আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ দেওয়া হয়। চলমান করোনা মহামারীতে বহুদিন বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মহীনতায় মানুষ অর্থের অভাবে অনেকেরই পড়ালেখার পথ বন্ধ হয়ে যায়।

করোনায় ক্ষতিগ্রস্ত ওই সব পরিবারকে বিদ্যানন্দ ফাউন্ডেশন ধারাবাহিকভাবে সহায়তা করে যাচ্ছে। যাতে তারা আত্মনির্ভরশীল হতে পারে। এরই অংশ হিসেবে কয়েক হাজার শিক্ষার্থীকে ২০২১ সালের শিক্ষাবৃত্তি হিসেবে বিদ্যানন্দ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের এ সহায়তা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নিরাপরাধ আওয়ামীলীগ নেতাকর্মীদের হয়রানী করা বরিশাল-৫ আসন আমার পিতার জন্মস্থান এ আসন কারো দসবুজ মুন্সির জানাযায় মজিবর রহমান সরোয়ারকৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাবর্তমান অন্তর্বর্তী সরকার আরও ১-২ বছর থাকবে : আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন চার শিক্ষকপ্রজ্ঞাপন প্রত্যাখান, আন্দোলন চালিয়ে যাবেন এএমপিওভুক্ত শিক্ষকদের ৫% বাড়ি ভাড়া বৃদ্ধি করে তুরস্ক থে‌কে অত্যাধুনিক দূরপাল্লার আকাশ প্রপুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ শিক্ষকদএমপিওভুক্ত শিক্ষকদের লং মার্চে পু‌লি‌শি বাধভাঙলো মাউশি, হচ্ছে পৃথক দুই অধিদপ্তরআন্দোলনরত শিক্ষকদের হটাতে সাউন্ড গ্রেনেড নিতারেক রহমান সুস্থ আছেন