নলছিটিতে দলিল লেখকের অফিস ভাঙচুর

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১০ ২০২২, ০৬:৩৩
  • 747 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১০ ২০২২, ০৬:৩৩
  • 747 বার পঠিত
নলছিটিতে দলিল লেখকের অফিস ভাঙচুর

রাতের আঁধারে ঝালকাঠির নলছিটিতে দলিল লেখক মো. মিজানুর রহমান মোল্লার অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলা শহরের ভেন্ডারপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয় বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবৎ দলিল লেখক মিজানুর রহমান ভেন্ডারপট্টি এলাকায় তার নিজস্ব অফিসে দলিল লেখার কাজ করে আসছিলেন। কিন্তু বুধবার রাতের যেকোন সময় দুর্বৃত্তরা তার অফিসটি দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে-পিটিয়ে ভাঙচুর করে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে বিষয়টি দেখে লোকজন ক্ষোভ প্রকাশ করে।

দলিল লেখক মিজানুর রহমান মোল্লা বলেন, রাতের আঁধারে কে বা কারা অফিসটি ভাঙচুর করেছে আমি দেখিনি। সকালে এসে ভাঙা অফিস দেখতে পেয়ে থানায় জিডি করেছি।

নলছিটি থানার ডিউটি অফিসার এসআই শহিদুল ইসলাম, জিডি হয়েছে৷ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581