ঝালকাঠীতে আগুনে পুড়লো ৬ বসতঘর

  • আপডেট টাইম : নভেম্বর ২৬ ২০২২, ০০:২০
  • 270 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ২৬ ২০২২, ০০:২০
  • 270 বার পঠিত
ঝালকাঠীতে আগুনে পুড়লো ৬ বসতঘর

দি বরিশাল ডেস্ক।। ঝালকাঠির রাজাপুর উপজেলায় অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৫টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের উত্তর সাউথপুর গ্রামে এ অগিকাণ্ড ঘটে।

আগ্নিকাণ্ডে সাবেক ইউপি সদস্য মো. আহসান কবির, রাজাপুর সরকারি বালিকা বিদ্যালয়ের অফিস সহকারী মো. আতিকুর রহমান ফারুক, প্রয়াত আলম হাওলাদার ও তার ভাই টিপু হাওলাদার, জেসমিন বেগম এবং কামরুজ্জামান শিমুলের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. আহসান কবিরের ছেলে মো. বাপ্পি হাওলাদারকে (৩০) পিটুনি দেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, আহসান কবিরের মেজ ছেলে বাপ্পি একজন মাদকসেবী। মাদকের টাকার জন্য প্রায়ই ঘরের মধ্যে ভাঙচুর করতেন। এলাকাবাসীর চাপে তাকে সুস্থ করতে একাধিকবার রিহ্যাব ও জেলহাজতে রাখতে বাধ্য হয় বাপ্পির পরিবার। মা নেহার কবিরের অনুরোধে কয়েকমাস আগে বাপ্পিকে জেল থেকে ছাড়িয়ে আনা হয়।

শুক্রবার বিকেলে বাপ্পি তার পরিবারের কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করেন। টাকা না পেয়ে বাপ্পি তাদের ঘরে আগুন ধরিয়ে দেন। এতে তাদেরসহ ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস ঘটনা স্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত আতিকুর রহমান ফারুক ও দুবাই প্রবাসী শামিমের স্ত্রী নিলা বেগম জানান, বাপ্পি মাদকের টাকার জন্য নিজেদের ঘরে আগুন ধরিয়ে দেন। সেই আগুনে আমাদের ছয়টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এর আগেও বাপ্পি মাদক সেবনের টাকা না পেয়ে নিজেদের বসতঘরে আগুন ধরিয়ে দিয়েছিলেন। তাই তাকে মারধর করা হয়েছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত বাপ্পির বাবা আহসান কবির কোনো মন্তব্য করেনি।

রাজাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক বলেন, ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ এ মুহূর্তে বলা যাচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছিল। তবে কারও কাছ থেকে কোনো লিখিত অভিযোগ আসেনি।

সূত্র: জাগোনিউজ২৪.কম

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581