ঝালকাঠিতে ডাকঘর থেকে জাল রেভিনিউ স্ট্যাম্প জব্দ

  • আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০২৩, ০৩:৫৮
  • 325 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০২৩, ০৩:৫৮
  • 325 বার পঠিত
ঝালকাঠিতে ডাকঘর থেকে জাল রেভিনিউ স্ট্যাম্প জব্দ

ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গুয়াটন ডাকঘর থেকে ১১৫টি জাল রেভিনিউ স্ট্যাম্প জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গুয়াটন শাখা ডাকঘরের অস্থায়ী কার্যালয় পরিদর্শনের সময় এ জাল রেভিনিউ স্ট্যাম্প জব্দ করা হয় বলে জানান ঝালকাঠি ডাক বিভাগের বিভাগীয় পরিদর্শক মো. রিয়াজ হাওলাদার।
তিনি জানান, নতুন বছরের শুরুতে শাখাটিতে পরিদর্শনের সময় পোস্টমাস্টার বেলায়েত হোসেনের কাছে বরাদ্দ করা সরকারি রেভিনিউ স্ট্যাম্পের চেয়ে বেশি টাকার হিসাব দেখা যায়।
এ সময় তল্লাশীকালে কাগজপত্রের নীচের একটি ফাইলে ১১৫ খানা জাল রেভিনিউ স্ট্যাম্প পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়। এই বিষয়ে জিজ্ঞাসাবাদের পর শাখা পোস্টমাস্টার বেলায়েত হোসেন লিখিতভাবে নিজের দোষ স্বীকার করেন এবং দীর্ঘদিন ধরে তিনি এ কাজ করে আসছেন বলে উল্লেখ করেন।
কিন্তু পরে কৌশলে তিনি পোস্ট অফিস থেকে পালিয়ে যান। এ ব্যাপারে পোস্টমাস্টার বেলায়েত হোসেনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান বিভাগীয় পরিদর্শক।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581