বরিশালে বোর্ডের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপডেট টাইম : অক্টোবর ২০ ২০২৪, ১২:০০
  • 316 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ২০ ২০২৪, ১২:০০
  • 316 বার পঠিত
বরিশালে বোর্ডের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের পাস করানোর দাবিতে বিক্ষোভ হয়েছে।

রোববার (২০ অক্টোবর) বিকেলে নগরের নথুল্লাবাদে বরিশাল শিক্ষাবোর্ডের সামনে অকৃতকার্য পরীক্ষার্থীরা বিক্ষোভ করেন।

এ সময় বরিশাল শিক্ষাবোর্ডের প্রধান ফটক তালাবদ্ধ করে দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন।

অকৃতকার্য শিক্ষার্থীদের একজন সাদিয়া জাহান। তিনি বলেন, বৈষম্যমূলকভাবে ফলাফল প্রকাশ করেছে।

সিলেট বোর্ডের পরীক্ষার্থীরা পরীক্ষা না দিয়ে কীভাবে বাংলা ও ইংরেজিতে এ প্লাস পায়? আমরা ভালো পরীক্ষা দেওয়ার পরও কীভাবে ফলাফল খারাপ এলো? তাই আমরা এসএসসি ফলাফলের মাধ্যমে সব বিষয়ে ম্যাপিং করার দাবি জানাই।
রেজাউল নামে আরেক শিক্ষার্থী জানান, বাতিল ৬টি পরীক্ষা যে পদ্ধতিতে ম্যাপিং করে ফলাফল তৈরি করা হয়েছে তাতে চরম বৈষম্য তৈরি হয়েছে।

পরীক্ষা দিয়ে ফেল করেছি। এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের অবস্থান। তাই অবিলম্বে ঘোষিত ফলাফল বাতিল করে নতুন পদ্ধতিতে রেজাল্ট প্রকাশের দাবি জানান তিনি।
শিক্ষার্থীদের বিক্ষোভের তথ্য জানতে পেরে বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে যান সেনাবাহিনী সদস্যরা। পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493