যে কারণে ৬৭ হাজার শিক্ষক-কর্মচারীর বেতন ব্যাংকে না এখনও যায়নি - The Barisal

যে কারণে ৬৭ হাজার শিক্ষক-কর্মচারীর বেতন ব্যাংকে না এখনও যায়নি

  • আপডেট টাইম : জানুয়ারি ২২ ২০২৫, ০৭:৩৭
  • 311 বার পঠিত
যে কারণে ৬৭ হাজার শিক্ষক-কর্মচারীর বেতন ব্যাংকে না এখনও যায়নি
সংবাদটি শেয়ার করুন....

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত ৬৭ হাজার শিক্ষক-কর্মচারী দ্বিতীয় ধাপে ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি)-এর মাধ্যমে বেতনের মেসেজ পেয়েছেন। তবে বেতনের অর্থ এখনো ব্যাংকে জমা হয়নি। ফলে এখনো ডিসেম্বর মাসের বেতন তুলতে পারেননি তারা।

৬৭ হাজার শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতার অর্থ ব্যাংকে জমা না হওয়ার কারণ জানতে ইএমআইএস সেলের কর্মকর্তারা বলছেন, বেতনের অর্থ ব্যাংকে পাঠানোর প্রক্রিয়া চলছে। এজন্য আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে কাজ চলছে। শিগগিরই শিক্ষক-কর্মচারীদের বেতনের অর্থ ব্যাংকে পাঠানো হবে।

জানতে চাইলে ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম এনালিষ্ট খন্দকার আজিজুর রহমান আজ বুধবার বলেন, ‘যে সকল শিক্ষক-কর্মচারী বেতন পাবেন, তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে ইএমআইএস সেলের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের বেতনের মেসেজ পাঠানো হয়েছে। তবে ব্যাংকের মাধ্যমে টাকা পাওয়ার প্রসেসটা এখনো সম্পন্ন হয়নি। এটি সম্পন্ন হতে আরও একটু সময় লাগবে। আইবাস++ সফটওয়্যারে কাজ চলছে। আশা করছি আগামী দুই/একদিনের মধ্যে শিক্ষক-কর্মচারীদের বেতনের অর্থ ব্যাংকে পাঠানো সম্ভব হবে।’

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।

ব্যাংকগুলোর মাধ্যমে বেতন-ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদনসহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের ১০ তারিখের পরও আগের মাসের বেতন-ভাতা জোটে।

এ পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে আরও ৬৭ হাজার শিক্ষক-কর্মচারীকে বেতন দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, বেসরকারি স্কুল-কলেজের ৩ লাখ ৮৯ হাজার শিক্ষক-কর্মচারীর মধ্যে ৩ লাখ ৮০ হাজার শিক্ষক-কর্মচারীর তথ্য যাচাই করছে মাউশি। এর মধ্যে প্রথম ধাপে এক লাখ ৮৯ হাজার শিক্ষক-কর্মচারী ইএফটিতে বেতন পেয়েছেন। দ্বিতীয় ধাপে আরও ৬৭ হাজার শিক্ষক-কর্মচারী বেতনের মেসেজ পেয়েছেন। সে হিসেবে এখনো বেতনের বাইরে রয়েছেন ১ লাখ ২৪ হাজার শিক্ষক-কর্মচারী। দ্রুত বেতনের দাবি জানিয়েছেন বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীরা। সুত্র- ডেইলি ক্যাম্পাস

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নিরাপরাধ আওয়ামীলীগ নেতাকর্মীদের হয়রানী করা বরিশাল-৫ আসন আমার পিতার জন্মস্থান এ আসন কারো দসবুজ মুন্সির জানাযায় মজিবর রহমান সরোয়ারকৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাবর্তমান অন্তর্বর্তী সরকার আরও ১-২ বছর থাকবে : আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন চার শিক্ষকপ্রজ্ঞাপন প্রত্যাখান, আন্দোলন চালিয়ে যাবেন এএমপিওভুক্ত শিক্ষকদের ৫% বাড়ি ভাড়া বৃদ্ধি করে তুরস্ক থে‌কে অত্যাধুনিক দূরপাল্লার আকাশ প্রপুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ শিক্ষকদএমপিওভুক্ত শিক্ষকদের লং মার্চে পু‌লি‌শি বাধভাঙলো মাউশি, হচ্ছে পৃথক দুই অধিদপ্তরআন্দোলনরত শিক্ষকদের হটাতে সাউন্ড গ্রেনেড নিতারেক রহমান সুস্থ আছেন