জাতীয় পরিচয়পত্র সেবায় অনিয়ম: বরিশালসহ ১৩ জেলা নির্বাচন অফিসে দুদকের একযোগে অভিযান

  • আপডেট টাইম : জুন ২৩ ২০২৫, ০৬:২৮
  • 91 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ২৩ ২০২৫, ০৬:২৮
  • 91 বার পঠিত
জাতীয় পরিচয়পত্র সেবায় অনিয়ম: বরিশালসহ ১৩ জেলা নির্বাচন অফিসে দুদকের একযোগে অভিযান

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবায় অনিয়ম, তথ্য সংশোধনে দুর্নীতি ও হয়রানির অভিযোগে দেশের ১৩টি জেলা নির্বাচন অফিসে একযোগে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার সকালে দুদকের বিভিন্ন জেলা কার্যালয় থেকে এ অভিযান শুরু হয়। দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বলেন, জেলা নির্বাচন অফিসগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে এনআইডি প্রস্তুত, সংশোধন ও বিতরণে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। যে ১৩ জেলায় অভিযান চলছে সেগুলো হলো রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও জামালপুর। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, এসব জেলায় সেবা পেতে নাগরিকদের ঘুষ দিতে বাধ্য হওয়ার মতো অভিযোগ উঠেছে। অভিযোগ অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনে পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493