ভারতীয় প্রভাবশালী প‌ত্রিকা আজকা‌লের নিবন্ধ

ফের মুখ পুড়ল মোদি সরকারের, একমাসে তিনবার ভারত সফর বাতিল বাংলাদেশের মন্ত্রীর

  • আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০২০, ১৭:০৬
  • 1158 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০২০, ১৭:০৬
  • 1158 বার পঠিত
ফের মুখ পুড়ল মোদি সরকারের, একমাসে তিনবার ভারত সফর বাতিল বাংলাদেশের মন্ত্রীর

ফের মুখ পুড়ল মোদি সরকারের। নাগরিকত্ব আইনের বিরোধিতায় গোটা দেশ জ্বলছে। এই পরিস্থিতেতে ফের ভারত সফর বাতিল করলেন বাংলাদেশের আরেক মন্ত্রী। শনিবারই সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের উপ বিদেশমন্ত্রী শাহরিয়ার আলম। চলতি সপ্তাহেই দিল্লি আসার কথা ছিল আলমের। কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের তরফে রাষ্ট্রপতি ভবনে একটি আলোচনা সভায় যোগ দেওয়ার কথা ছিল আলমের। গত ৩০ দিনে এই নিয়ে বাংলাদেশের তিনজন মন্ত্রী ভারত সফর বাতিল করলেন। যার মূল কারণই হল নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে গোটা ভারত জুড়ে বিক্ষোভ। গত মাসে বাংলাদেশের স্বরাষ্ট্র ও বিদেশমন্ত্রী ভারত সফর বাতিল করেছিলেন। এমনকি তিস্তার জলবন্টন নিয়ে ভারত–বাংলাদেশের গুরুত্বপূর্ণ বৈঠকও ভেস্তে গিয়েছিল নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভের কারণেই।

এনআরসি ও সিএএ নিয়ে বিক্ষোভ বেড়েই চলেছে। তার উপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ তুলেছিলেন বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে। তারপর অবশ্য কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়ে, বাংলাদেশের পূর্বতন সরকারের মিলিটারি রাজ নিয়ে এই মন্তব্য করেছেন শাহ।

গত মাসে বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেন নাগরিকত্ব আইন নিয়ে সফর বাতিলের পাশাপাশি ভারতকে সতর্ক করেছিলেন। ঠিক তার কিছুদিন পরেই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মেঘালয় সফর বাতিল করেন। বাংলাদেশের মন্ত্রীদের পরপর ভারত সফর বাতিল প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ‌‌

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493