অস্ত্র ও চাদাবা‌জি মামলায় ঝালকাঠী ছাত্রলী‌গের সা‌বেক সভপ‌তিসহ আটক ৬

  • আপডেট টাইম : জানুয়ারি ১৫ ২০২০, ০৮:৩২
  • 1199 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৫ ২০২০, ০৮:৩২
  • 1199 বার পঠিত
অস্ত্র ও চাদাবা‌জি মামলায় ঝালকাঠী ছাত্রলী‌গের সা‌বেক সভপ‌তিসহ আটক ৬

ঝালকাঠিতে চাঁদাবাজি ও অস্ত্র মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকালে সাবেক এ ছাত্রলীগ নেতার বাসা থেকে ১৫টি দেশিয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাদিসুর রহমান মিলন, ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম অপু, মামুন খান, সাইফুল ইসলাম, পলাশ দাস ও মামুনুর রশিদ ওরফে কঠিন মামুন।

এদের মধ্যে অস্ত্র মামলায় হাদিসুর রহমান মিলন, তরিকুল ইসলাম অপু, মামুন খান ও সাইফুল ইসলামকে আসামী করা হয়েছে। চাঁদাজির মামলায় আসামী হয়েছেন গ্রেফতার সবাই।

ঝালকাঠি সদর থানার ওসি মো. খলিলুর রহমান মামলার বরাদ দিয়ে জানান, জেলা শহরের বিকনা এলাকার কামাল হোসেন হাওলাদার নামের এক ঠিকাদারের কাছে মাসিক ৫০ হাজার টাকা চাঁদার দাবী করে আসছে ছাত্রলীগ নেতা মিলন।

এ ঘটনাটি ঠিকাদার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জালানে ক্ষিপ্ত হয়ে মিলন ও তার লোকজন গত ৫ জানুয়ারি ঠিকাদার কামাল হোসেনকে মারধর করে। পরে কামাল হোসেন এ ঘটনায় মিলনসহ ৭ জনকে অভিযুক্ত করে সদর থানায় লিখিত অভিযোগ করে।

আর ওই অভিযোগের প্রেক্ষিতে গতরাতে (মঙ্গলবার) শহরের ডাক্তারপট্টি এলাকায় ছাত্রলীগ নেতা মিলনের বাসায় অভিযান করলে ১১টি দেশিয় ধারালো রামদা ও ৪টি পাইপসহ প্রথমে মিলনসহ ৪ জন আটক হয়। পরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান করে অপর ২জন আটক করে পুলিশ।

ঠিকাদেরর করা অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। অপরদিকে পুলিশ বাদী অস্ত্র মামলাটি দায়ের করেছে।

এদিকে মিলনের কাছে আরও অস্ত্র রয়েছে বলে পুলিশ ধারনা করছে। সে ব্যপারেও অভিযান চলানো হবে এবং চাঁদাবাজির মামলায় অভিযুক্ত অপর আসামীকেও গ্রেফতারে অভিযান অব্যহত আছে, বলেন ওসি মো. খলিলুর রহমান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581