হাসনাতের জামিন নামঞ্জুর

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৩ ২০১৬, ০৬:৫৪
  • 1075 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৩ ২০১৬, ০৬:৫৪
  • 1075 বার পঠিত
হাসনাতের জামিন নামঞ্জুর

প্রথম বাংলা : রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলায় নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।আজ বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাজ্জাদুর রহমানের আদালত এ জামিন নাকচ করেন।সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আজাদ রহমান জামিন নামঞ্জুরের বিষয়টি বাংলানিউজকে জানান।এ মামলায় বুধবার পুলিশি প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু প্রতিবেদন না আসায় আগামী ২৩ অক্টোবর নতুন দিন ধার্য করেছেন আদালত।দুই দফায় ১৬ দিনের রিমান্ড শেষে হাসনাত বর্তমানে কারাগারে আটক আছেন। হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার মামলায় গত ১৩ আগস্ট থেকে  আটদিনের রিমান্ডে ছিলেন হাসনাত করিম। এর আগে ০৪ আগস্ট থেকে তাকে আরও আটদিনের রিমান্ডে নেওয়া হয় ৫৪ ধারায়। ওই ১৬ দিনে হাসনাতকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।   হাসনাত করিম ও কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র তাহমিদ খানকে গত ০৩ আগস্ট রাতে গুলশান ও বারিধারা এলাকা থেকে আটক করা হয়।  পরদিন ০৪ আগস্ট দুপুরে তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখানো (শ্যো’ন অ্যারেস্ট)  হয়। গত ১৩ আগস্ট গুলশান হামলার মামলায় গ্রেফতার দেখানো হয় হাসনাত করিমকে।  তাহমিদ এখনও ৫৪ ধারায় কারাগারে আটক আছেন। তাকে দুই দফায় ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়।গত ০১ জুলাই ওই রেস্টুরেন্টে হামলার পর ভোরে সপরিবারে বাইরে বের হয়ে আসেন বেসরকারি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম। আর তাহমিদ খানকে কমান্ডো অভিযানের সময় বের করে আনা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581