চাচার বিরুদ্ধে তিন মাস বয়সী ভাতিজিকে আছড়ে মেরে ফেলার অভিযোগ

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০২ ২০২০, ২০:৫১
  • 855 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০২ ২০২০, ২০:৫১
  • 855 বার পঠিত
চাচার বিরুদ্ধে তিন মাস বয়সী ভাতিজিকে আছড়ে মেরে ফেলার অভিযোগ

ঝালকাঠির কাঠালিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচার লাঠির আঘাতে ৩ মাস বয়সী ভাতিজি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার সকালে উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, পৈত্রিক জমি নিয়ে রবিবার সকালে আফজাল হোসেনের সঙ্গে তার ভাই কালাম সিকদারের সংঘর্ষ হয়। স্বামী কালামকে রক্ষা করতে শিশু জান্নাতিকে কোলে নিয়ে তার মা তানিয়া এগিয়ে আসেন। এসময় আফজালের লাঠির আঘাতে কোলে থাকা শিশু জান্নাতি ছিটকে পড়ে। এ সময় আফজাল নিজের ভাতিজিকে মাটি থেকে তুলে নিয়ে আছাড় মারেন। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিসক ডা. মো. কামরুজ্জামান বলেন, জান্নাতিকে মৃত অবস্থায় হাপাতালে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।
কাঠালিয়ার থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে কাউকে এখনও আটক করা হয়নি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581