আগৈলঝাড়ায় সমিতির নামে অবৈধভাবে নদী দখল——–অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে দখলদারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

  • আপডেট টাইম : নভেম্বর ২৭ ২০১৯, ০০:২৩
  • 1103 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ২৭ ২০১৯, ০০:২৩
  • 1103 বার পঠিত
আগৈলঝাড়ায় সমিতির নামে অবৈধভাবে নদী দখল——–অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে দখলদারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

শামীম আহমেদ ॥ বরিশালের আগৈলঝাড়ায় অবৈধভাবে সন্ধ্যা নদীর তীর দখল করে গড়ে তোলা সোহাগ মিয়ার নির্মানাধীন অবৈধ মুড়ির মিল ভেঙ্গে দিয়ে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা আজরীণ তন্বি পুলিশ প্রশাসনের সহায়তায় উপজেলার পয়সা-কদমবাড়ি সড়কের পশ্চিম পাশে সন্ধ্যা নদীর তীর দখল করে অবৈধভাবে গড়ে ওঠা নির্মানাধীন মুড়ির মিলের কাঠামো ভেঙ্গে দিয়েছে।
আদালতের বিচারক ফাতিমা আজরীণ তন্বি জানান, উপজেলা সমবায় অফিস থেকে “সত্যের সন্ধানে’ নামক একটি সমবায় সমিতির রেজিষ্ট্রেশন নিয়ে (বিডি-১৯৬) স্থানীয় আব্দুল বারেক মিয়ার ছেলে সোহাগ মিয়া সন্ধ্যা নদীর তীর দখল করে ওই সমিতির নামের আড়ালে অবৈধভাবে মুড়ির মিল নির্মান শুরু করে। সোহাগ ওই সমিতির সভাপতি।
খবর পেয়ে মঙ্গলবার দুপুরে প্রশাসনের শ্রমিক দিয়ে সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অবৈধ দখরকারী সোহাগ মিয়াও সেখানে উপিস্থত ছিল। অভিযানে অবৈধ দখলের স্থাপনা অপসারণ করে দখল মুক্ত করা হয় নদী। এসময় অবৈধ দখলদার সোহাগ মিয়াকে সরকারী কাজে বাঁদা দেয়ার অভিযোগে ৫শ টাকা জরিমানা করে তা আদায় করে ভ্রাম্যমান আদালত।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493